মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মুহাম্মাদ অনেকটায় সুস্থ আছেন। তবে তিনি এখনো ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসা নিচ্ছেন। যদিও গত বুধবার তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ তথ্য জানান।
ভিডিও বার্তায় ডা. মাহাথির এবং তার স্ত্রী তুন সিতি হাসমাহ আলী দুআ, ফুল ও শুভেচ্ছা কার্ড পাঠানোর জন্য জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
ডা. মাহাথিরকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘বাড়ির ছুটিতে’ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এখনো আইজেএন-এ ফিজিওথেরাপি এবং আরও চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। ডাক্তাররা তাকে আপাতত কোনো দর্শনার্থীর সঙ্গে সাক্ষাৎ না নেওয়ার পরামর্শ দিয়েছেন।











