spot_img

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়ন হয়েছে: খাদ্যমন্ত্রী

সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীণ প্লাজায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট, রাজশাহী ২০২২’ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের শিল্পীরা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা-সাহস যুগিয়েছেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, এক সময় ইতিহাস বিকৃত করা হয়েছে। দুদেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের সম্পর্কের উন্নয়ন হয়েছে, ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট ২০২২’ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ