ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নূর বলেছেন, সার্চ কমিটি, নির্বাচন কমিশন সরকারের এসব প্রজেক্টে সময় নষ্ট করে আমাদের মনে হয় কোনো লাভ হবে না। আমাদের একদফা দাবি, এই সরকারের পতন করতে হবে। আমাদের একটি জাতীয় সরকার গঠন করতে হবে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নূরুল হক নূর বলেন, জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই দাবিতেই আমাদের অটুট থেকে পাড়া মহল্লায় বার্তাটা পৌঁছে দিতে হবে। কোনো দল বা ব্যক্তি বিষয় নয়। এখানে যারা কাজ করছে তাদের সমর্থন দিতে হবে।










