spot_img

৪ দিনের সফরে আগামীকাল আরব আমিরাত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাবেন।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুধাবিতে আমিরাত সেন্টার ফর স্ট্রাটিজিক স্টাডিস অ্যান্ড রিসার্চে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিশন ও বর্তমান প্রেক্ষাপটের ওপর বক্তব্য রাখবেন। বিকেলে আন্তর্জাতিক পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি এজেন্সির মহাপরিচালক ফ্রান্সিস্কো কামিরার সাথে তিনি বৈঠক করবেন।

শনিবার ইউএইর পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. মোমেন। এতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা আলাপ করবেন।

ইউএই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী দুবাই এক্সপোতে বাংলাদেশ ও ইউএই প্যাভেলিয়ান পরিদর্শন করবেন। এক্সপোর বাংলাদেশ প্যাভেলিয়ানে এ দেশের ইতিহাস, ঐতিহ্য ও আর্থসামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। এক্সপো ৩১ মার্চ পর্যন্ত চলবে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ফিরে আসবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ