শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানের দুর্দশার জন্য যাদের দায়ী করলেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষমতায় আসীন হওয়ার প্রথম পর্যায়ের দিনগুলোতে পাকিস্তানের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন বৈপ্লবিক উদ্যোগ আমরা নিয়েছিলাম; কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম- নতুন পদক্ষেপ বা উদ্যোগের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো সক্ষমতা আমাদের আমলাতন্ত্রের নেই।

এই স্বীকারোক্তির পাশাপাশি অভিযোগ করে তিনি বলেছেন, পাকিস্তানের আমলাতন্ত্রের গতানুগতিকতা ও আইনপ্রণেতাদের জনবিচ্ছিন্নতাই এ জন্য দায়ী।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ইসলামাবাদে এক সরকারি অনুষ্ঠানে নিজ নিজ দায়িত্বে সফল ১০ মন্ত্রীকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন ইমরান খান।

ইমরান খান বলেন, সবেচেয়ে বড় সমস্যা হলো— দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই; আর এজন্য আমলাতন্ত্র যেমন দায়ী, তেমনি দায়ী নির্বাচিত জনপ্রতিনিধিরাও।

তিনি আরও বলেন, দারিদ্র্য দূর করা ও রফতানির পরিমাণ বাড়ানো জাতীয় অগ্রগতির অন্যতম পূর্বশর্ত; কিন্তু আমাদের মন্ত্রীরা কি এই শর্ত পূরণে গত চার বছরে তাদের সর্বোচ্চটা দিয়েছেন? কীভাবে এই দেশের উন্নতি ঘটবে?

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ