যুগ যুগ ধরে ইসলামেরে সুন্দর্য ছড়িয়ে পড়ছে বিশ্বময়। ইসলাম শিক্ষা দেয় সুন্দর এবং অকৃত্রিম জীবন ধারণের। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) এর রেখে যাওয়া সুন্নত অনুসরণে প্রতিজন মানুষ হয়ে উঠতে উঠতে পারে খাটি। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন হয়েছে আফ্রিকায়। সেখানে মুসলিম সহপাঠীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন ২৬ বছর বয়সী আফ্রিকান যুবক অ্যানিস্টাইড কুয়াদিও। ইসলাম গ্রহণের পর আগের নাম বদলে নিজের নতুন নাম রেখেছেন ইবরাহিম।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় জেলা কুতাহইয়ার দারুল ইফতার প্রধান মুফতি হুসাইন দেমিরতাসের হাতে তিনি ইসলাম গ্রহণ করেন। এ সময় তার তুর্কি মুসলিম বন্ধুরা উপস্থিত ছিলেন।
পরে মুফতি হুসাইন দেমিরতাস নওমুসলিম ইবরাহিমকে তুরস্কের ধর্ম বিষয়ক দফতর থেকে ফরাসি ভাষায় প্রকাশিত বেশ কিছু ইসলামী বই উপহার দেন।
পশ্চিম আফ্রিকা উপকূলের আইভরিকোস্ট থেকে তুরস্কে উচ্চশিক্ষার জন্য গিয়েছেন ২৬ বছর বয়সী নওমুসলিম ইবরাহিম। কুতাহইয়ার দুমলুপিনার বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগে তিনি অধ্যয়ন করছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি











