spot_img

জামায়াত সেক্রেটারি জেনারেলকে জেলগেটে গ্রেপ্তার; রাজধানীতে বিক্ষোভ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপিল বিভাগ থেকে তিনি জামিন পেলেও অন্য দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় মুক্তি পাননি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এই গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর উত্তর জামায়াত।

গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা এলাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয় থেকে গোলাম পরওয়ারসহ জামায়াতের ৯ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। সম্প্রতি আপিল বিভাগ থেকে সেই মামলাসহ সব মামলায় জামিন পান গোলাম পরওয়ার।

তার আইনজীবী জানিয়েছেন, জামিনের আদেশ ঢাকার কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে শনিবার মিয়া গোলাম পরওয়ারকে সেল থেকে মুক্তি না দিয়ে দীর্ঘক্ষণ জেলগেটে বসিয়ে রাখা হয়। পরে তাকে অন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ