spot_img

ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় রয়েছেন মাওলানা মাহমুদুল হাসানসহ তিন আলেম

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে লক্ষ্যে গঠিত সার্চ কমিটির আহ্বানে সিইসি ও ইসি হিসেবে ৩২২ জনের নাম প্রস্তাবনায় এসেছে। প্রস্তাবিত নামের তালিকায় স্থান পেয়েছেন, আল-হাইআতুল উলইয়ার চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া ইসলামিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসানসহ আরও দুই আলেম। বাকি দুজন হলেন চট্টগাম সোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাযী মঈনুদ্দীন আশরাফী ও রাজধানীর ঢাকার মহাখালী দারুল উলূম হোসাইনিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ