spot_img

ট্রেনের টিকেটিং সিস্টেম উন্নত করার চেষ্টা চলছে: রেলমন্ত্রী

ট্রেনের টিকেটিং সিস্টেম উন্নত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি জানান, বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটি‌কে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন করে চাইনিজ সাদা কোচ দিয়ে চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

নূরুল ইসলাম সুজন বলেন, সমস্ত রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করা হ‌য়ে‌ছে। এরইমধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথকে ব্রডগেজে রূপান্তরের কাজ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

উপকূল এক্সপ্রেস ট্রেনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে রে‌লের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে, তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ