spot_img

জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রকল্পে অর্থ খরচ নিয়ে জনগণ খুবই সচেতন। জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে। কোনোভাবেই যেন অপচয় না হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, পাবলিক খরচের বিষয়ে অনেক আগ্রহী। প্রকল্পে কে টাকা দিলো, কত সুদে দিলো, কেন দিলো- এসব বিষয়ে সাধারণ মানুষ অনেক খবর রাখেন। আমাদের অহেতুক খরচ পরিহার করতে হবে।

তিনি বলেন, অপচয়ের বিষয়ে আমরা পরিবার থেকেও কিন্তু শিক্ষা নিয়ে থাকি। খাবার খাওয়ার সময় যেন খাবার অপচয় না হয়, টাকা যেন হিসাব করে খরচ করি- এসব শিক্ষা পরিবার থেকে নিয়ে থাকি। এসব বিষয় আমাদের কর্মক্ষেত্রেও কাজে লাগানো যাবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আইএমইডি’র বিষয়েও মানুষের আগ্রহ আছে। কোন প্রকল্প কীভাবে মূল্যায়ন হলো তা মানুষ জানতে চায়। বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়। তাই কাজগুলো খুব মন দিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ