spot_img
spot_img

গত এক বছরে ৫১২ জন আফগান বেসামরিক নাগরিককে হত্যা করেছে পাকিস্তান: জাতিসংঘ

পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে গত এক বছরে ৫১২ জনের বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট।

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটির এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

রিচার্ড বেনেট বলেন, তার প্রতিবেদনে চলতি বছরসহ গত পাঁচ বছরে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এতে বিশেষভাবে শিশুদের পরিস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের কারণে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। UNAMA-এর তথ্য অনুযায়ী, গত এক বছরে ৫১২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ২০০ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহত ও আহতদের অনেকেই নারী ও শিশু, যারা নিজেদের ঘরের ভেতরে ছিলেন।

সূত্র : টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ