spot_img

চলতি মাসেই খুলে দেওয়া হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তিন উপজেলার নবনির্বাচিত ২৯ জন চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে রাতে জাতীয় পরামর্শ কমিটির সাথে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব। এ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করা হবে। তারপরে খুব শিগগিরই আমরা মনে করছি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। নির্ধারিত তারিখ বলতে না পারলেও আমরা আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে সকলের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।

শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেয়া সম্ভব আমরা ততটুকু করবো। যতদ্রুত করোনা পরিস্থিতি থেকে আমরা স্বাভাবিকে যেতে পারবো তত দ্রুত আমাদের সকল ক্লাস স্বাভাবিক ভাবে শুরু হয়ে যাবে।

সূত্র : ইউএনবি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ