spot_img
spot_img

বিশ্বে একদিনে ১১ হাজার মৃত্যু; শনাক্ত প্রায় ২১ লাখ

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। এসময়ে ২০ লাখ ৮৬ হাজার ২৯৭ জন শনাক্ত হওয়ার পাশাপাশি ভাইরাসটিতে মারা গেছেন ১০ হাজার ৯০৫ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত বেড়ে ৪১ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৯৬৭ জন এবং মোট মৃত্যু বেড়ে ৫৮ লাখ ৬৭ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

আগের ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৫ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছিলেন ১৯ লাখ ৫০৪ জন।

এদিকে ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, স্পেন, পোল্যান্ড, মেক্সিকো ও ইউক্রেনের মতো দেশগুলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ