spot_img
spot_img

ন্যাটো ছাড়া ইউক্রেনের সামনে আর কোনো পথ নেই: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে চরম কূটনৈতিক বৈরিতা চলছে তার প্রতিবেশী দেশ ইউক্রেনের; কিন্তু তা সমাধানে দেশটির সঙ্গে কোনো প্রকার আপোসে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

পাশাপাশি তিনি বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও নিজেদের ভবিষ্যতকে রক্ষায় ইউক্রেনের জনগণ ন্যাটোর ওপর আস্থা রাখতে চায়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভে বিবিসিকে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকার দিয়েছেন ইউক্রেনের ভলোদমির জেলনস্কি।

সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ন্যাটোতে যোগদানের আবেদন প্রত্যাহারের বিষয়ে তিনি ভাবছেন কিনা।

প্রশ্নের উত্তরে জেলনস্কি বলেন, আমি এখন এ বিষয়ে কিছু বললে অন্যরা কীভাবে নেবে, তা আমি ঠিক জানি না; কারণ অনেকেই বলছেন, আমরা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ন্যাটোতে যোগ দিতে চাইছি। কিন্তু কীসের উচ্চাকাঙ্ক্ষা? এটা কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়। ইতোমধ্যে বিভিন্ন সময়ে আমরা ১৫ হাজার ইউক্রেনবাসীকে হারিয়েছি। আমাদের জীবনের নিরাপত্তা এখন প্রশ্নের সম্মুখীন এবং জনগণ তাদের জীবন ও দেশের নিরাপত্তা চায়।

তিনি আরও বলেন, বিষয়টি কেবল নেটো সম্পর্কিত নয়; এটি জনগণের ভবিষ্যতের ব্যাপার। নেটোতে যোগ দেওয়ার বিষয়টি কেবল এর সদস্যপদ পাওয়া নয়। আমরা যদি নেটো, ইইউ, আপাত অধিকৃত অঞ্চল নিয়ে কথা বলি—তাহলে আমরা আমাদের স্বাধীনতার বিষয়েই কথা বলছি।

সূত্র: বিবিসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ