spot_img

সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার বছরে ৭০০ মিলিয়ন ডলার আয় করছে: পলক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের সন্তানরা বিদেশে ঘাম ঝরিয়ে বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠায় বলেই আজকে এমপি-মন্ত্রীদের বেতন হয়, গাড়ি-বাড়ি হয়, রাস্তা-ঘাটের উন্নয়ন হয়। আমরা চাই শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি নির্ভর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশ গড়তে। যার সুফল আজকের এই ৩৭ জনসহ বিভিন্ন জেলা-উপজেলার সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার, যারা অনলাইন মার্কেটে কাজ করে প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলার আয় করছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পঞ্চরাস্তার মোড়ে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭টি ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৭ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। এর মধ্যে প্রতি বছর ২০ লাখ যুবক কর্মজীবনে প্রবেশ করে। এত যুবককে সরকারের পক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। তাই ঢাকামুখী না হয়ে, বিদেশে না গিয়ে নিজ জেলা অথবা নিজ ঘরে বসেই প্রযুক্তিতে প্রশিক্ষণ নিয়ে ইউরোপ-আমেরিকার মতো বড় দেশের কোম্পানিগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে কোনো উন্নয়ন না করে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দুর্নীতিতে বিশ্বে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে কলঙ্কিত করেছিল। বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ