spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৪৭টি মামলা করা হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১০ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ২৬৬ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ৩২০ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেন্সিডিল ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ