পশ্চিমবঙ্গে গোহত্যা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুদের কাছে পবিত্র ‘গোমাতা’র ক্ষতি করা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
তিনি বলেন, গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনকল্যাণমূলক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শুভেন্দু অধিকারী বলেন, গোমাতার সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার।
সীমান্ত এলাকার নিরাপত্তা ও অবৈধ স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ মাদরাসা পরিচালনা করতে দেওয়া হবে না। তার ভাষায়, এর মাধ্যমে কোনো ধরনের দেশবিরোধী কার্যক্রম পরিচালিত হতে দেওয়া হবে না।
একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কথা জানান তিনি। উত্তর দিনাজপুর জেলায় সিএএর আওতায় জমা পড়া নাগরিকত্বের আবেদনগুলোর শুনানি ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সূত্র: পিটিআই, দ্য ট্রিবিউন, টাইমস অব ইন্ডিয়া











