spot_img

কাশ্মীরের ভারতীয় বাহিনী ও স্বাধীনতাকামীদের মধ্যে বন্দুকযুদ্ধে সেনা জওয়ানসহ নিহত ৩

জম্মু-কাশ্মীরের ভারতীয় বাহিনী ও স্বাধীনতাকামীদের মধ্যে সংঘর্ষে দু’জন সেনা জওয়ান ও এক স্বাধীনতাকামী নিহত হয়েছে। নিহত জওয়ানরা হলেন, সন্তোষ যাদব এবং রমিত চৌহান।

নিহত স্বাধীনতাকামীর পরিচয় জানার চেষ্টা চলছে। আজ (শনিবার) দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ওই সংঘর্ষ হয়।

এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, শোপিয়ানের জৈনপুরা চেরমার্গ এলাকাটি ঘিরে সেখানে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনারা। এ সময়ে ভারতীয় বাহিনীর গুলি একজন স্বাধীনতাকামী নিহত হয়।

একই সাথে ভারতীয় বাহিনীর ২ জন জওয়ানও নিহত হয়। স্বাধীনতাকামীরা কোন সংগঠনের সাথে জড়িত তা বর্তমানে জানা যায়নি।

‘আজতক’ সূত্রে প্রকাশ, নিহত সেনা সদস্য সন্তোষ যাদব এবং রমিত চৌহান ১ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। ক্রস ফায়ারিংয়ের সময় ওই জওয়ানরা আহত হলে তাদেরকে শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে পাঠানো হয়। দু’জনেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ