spot_img
spot_img

বাংলাদেশের জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করবে না ভারত: দুরাস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে শাহসূফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে তার মাজারে ভারত সরকারের গিলাফ হস্তান্তরকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, ফটিকছড়ি-রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দু’দেশের অর্থনীতির পরিসর আরো ব্যাপক উন্নতি হবে। সাবরূম রেলওয়ে স্টেশনসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হবে। ফটিকছড়ির উপর দিয়েই মূলত এই ট্রানজিট। এতে ফটিকছড়ির উন্নয়নও সাধিত হবে।

দোরাইস্বামী বলেন, ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। বাংলাদেশের প্রজাতন্র দিবসের ৫০ বছর পুর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন স্বরুপ সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর দরগাহ শরীফে গিলাফ হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তাঁর পিতা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর খোশরোজ শরীফে ভারত সরকারের পক্ষ থেকে তাঁর মাজার শরীফে এই গিলাফ চড়ানো।

সূত্র: ইনকিলাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ