spot_img
spot_img

নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল ফরাসি ও জার্মান কর্তৃপক্ষ

জার্মানি ও ফ্রান্সের পক্ষ থেকে তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ফরাসি ও জার্মান কর্তৃপক্ষ এমন নির্দেশ দেয় বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

পূর্ব ইউক্রেনের ‘কন্টাক্ট লাইন’ এলাকার বিভিন্ন ঘটনা ও ইউরোপীয় কর্তৃপক্ষের সমন্বিত নিরাপত্তা বিষয়ক সংস্থার (ওএসসিই) বিশেষ মনিটরিং মিশনের সতর্কবার্তার পর এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও জার্মানি।

এছাড়া শনিবার ইউক্রেন সীমান্তে একটি বড় ধরনের যৌথ সামরিক অনুশীলন তদারক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

এ বিষয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনই জার্মান নাগরিকদের ইউক্রেন ত্যাগ করতে হবে। যেকোনো সময় সঙ্ঘাত শুরু হতে পারে।

এর আগে আমেরিকা ও ব্রিটেনসহ অনেক দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ