spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মাদ ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই হাজার পাঁচ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬২৫ গ্রাম গাঁজা ও ৬৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ