spot_img

২২ ফেব্রুয়ারি থেকে থাকছে না করোনার বিধিনিষেধ

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে জারি করা সার্বিক কার্যাবলি ও চলাচলের ওপর বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আর থাকছে না।

আজ রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

ওই বিধিনিষেধ ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত চালু থাকবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ