spot_img
spot_img

করোনায় আক্রান্ত রানি দ্বিতীয় এলিজাবেথ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। বর্তমানে তার বয়স ৯৫ বছর।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রানি এরই মধ্যে করোনার প্রতিরোধী টিকার ডোজ সম্পূর্ণ করেছেন। তাছাড়া গত বছরের অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তিনি হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন।

এর আগে, দ্বিতীয় এলিজাবেথ এর বড় ছেলে প্রিন্স অব ওয়েলসের গত সপ্তাহে করোনা পজিটিভ হন। এরপর রানি তার সংস্পর্শে গিয়েছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ