spot_img
spot_img

যুদ্ধ এড়াতে পুতিনের সঙ্গে বৈঠকের আগ্রহ বাইডেনের

পূর্ব ইউক্রেনে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলা হামলার লাগাম টানতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে অস্ত্রবিরতির জন্য কাজ করতে সম্মতি জানিয়েছেন রুশ এই প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁর সঙ্গে প্রায় ১০৫ মিনিট ধরে টেলিফোনে আলোচনা করেছেন ভ্লাদিমির পুতিন। এ সময় তারা চলমান সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে এবং তা অর্জনের জন্য প্রয়োজনীয় সবকিছু করার ব্যাপারে একমত হয়েছেন বলে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইউক্রেন সংকট ঘিরে সৃষ্ট উত্তেজনা প্রশমনে আগামী কয়েক দিনের মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেন যুদ্ধের উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘যেকোনো সময়’ দেখা করতে ইচ্ছুক। একই সঙ্গে রাশিয়া প্রতিবেশি ইউক্রেনে আক্রমণের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ