মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জনে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে।
২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাশিয়াতে। রাশিয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে।
এরপর অবস্থানে রয়েছে ব্রাজিল।











