উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি ও শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন এ খবর দিয়েছে বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক বার্তায় কিম জং উন এই প্রত্যয় ব্যক্ত করেছেন। কিম বলেন, মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় দুই দেশ কৌশলগত সহযোগিতা বজায় রেখেছে।
উত্তর কোরিয়ার পত্রিকাটি জানিয়েছে, গত রোববার কিম জং উন এই বার্তা চীনের প্রেসিডেন্টের কাছে পাঠান। এতে উত্তর কোরিয়ার নেতা আরো বলেছেন, বেইজিং এবং পিয়ংইয়ং যৌথভাবে সমাজতন্ত্রকে এগিয়ে নেয়ার কাজ করছে।











