spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

প্রাণঘাতি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুজন মারা গেছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

মারা যাওয়া দুজনই পাবনা জেলার বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই নারী রোগী মারা গেছেন। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ