spot_img

করোনা: গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ১০

বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এতে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫১৬ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হলেন ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ৪৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৩ চট্টগ্রামে ৩, খুলনায় ১, সিলেটে ১ ও রংপুরে ২ জন মারা গেছেন।

এর আগের দিন বুধবার করোনায় ৫ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ২৯৮ জনের। ওইদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ