নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম নিয়ে রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির সদস্যদের সাক্ষাতের বিষয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, যে দশজনের নাম সার্চ কমিটি রাষ্ট্রপতিকে দিয়েছে, তাদের নাম ঘোষণা কর হবে না।
তিনি জানান, অচিরেই পাঁচজনকে নিয়ে গঠিত নির্বাচন কমিশন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার কিছুক্ষণ পর সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন। তারা রাষ্ট্রপতির কাছে দশজনের নাম জমা দিয়েছেন। এই দশজনের মধ্য থেকেই নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে।










