spot_img

বাংলাদেশ পুলিশ পেশাদারি ভূমিকা রাখছে: ড. বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করা, তাদের জানমালের নিরাপত্তা বিধান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ হ্রাস ও অপরাধী গ্রেপ্তারে বাংলাদেশ পুলিশ পেশাদারি ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়িতে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পুলিশের কমান্ডো কোর্সের অভিযানের মহড়া পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। পুলিশ সদস্যরা আজ যে মহড়া প্রদর্শন করেছেন তা নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের। এ কোর্সের প্রশিক্ষকগণের দক্ষতাও আন্তর্জাতিক পর্যায়ের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ