spot_img
spot_img

তুরস্কের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ সম্পর্ক রাখায় ট্রাম্পকে আবেগঘন বার্তা এরদোগানের

তুরস্কের সঙ্গে ‘আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ’ সম্পর্ক রাখায় আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেগঘন বিদায়বার্তা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ও বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতা রজব তাইয়েব এরদোগান।

মঙ্গলবার (১০ নভেম্বর) পাঠানো ওই বার্তায় এরদোগান বলেন, গত চার বছরে আঙ্কারার প্রতি ‘বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি’ রাখায় বিদায়ী ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ট্রাম্পের শাসনামলে দু’দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

তিনি বলেন, বাইডেনের কাছে নির্বাচনে হেরে যাওয়ায় আমেরিকার সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে ট্রাম্পকে। তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবেন বলে ধারণা ছিল আঙ্কারার।

এছাড়াও আমেরিকা-তুরস্কের সম্পর্ক ধরে রাখতে আঙ্কারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রেসিডেন্ট এরদোগান। সবশেষ বিবৃতিতে ট্রাম্পকে আবারো ধন্যবাদ জানিয়ে আমেরিকার জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ