spot_img

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু; শনাক্ত ৭৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৪১ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ১৮ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ১৯১টি।

এছাড়া দেশে নতুন করে ৭ হাজার ৩৪৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯২ দশমিক ৭২ শতাংশ। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪২৫ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ