spot_img

দেশের মানুষ টিকাবান্ধব; তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষ টিকাবান্ধব। তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। প্রত্যেক দেশের ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ থাকলেও টার্গেটের অতিরিক্ত টিকা দেওয়া হয়েছে বাংলাদেশে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা কার্যক্রম পরির্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভয়ের কোনো কারণ নেই, আজ এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহ থাকবে। আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ।

তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত টিকা প্রধানমন্ত্রীর নির্দেশে যে দেশ টিকা পায়নি সেই দেশকে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখনো যারা টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ