spot_img

দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‌দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না, জোর দেওয়া হবে টিকা কার্যক্রম ও মাস্ক পরাকে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত আছে, যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী।

তিনি বলেন, করোনার সংক্রমণ নেমে এসেছে ৫ শতাংশের নিচে। ভবিষ্যতে আর লকডাউনের কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না। সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারও করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে। শুধু মাস্কই পারে করোনার সংক্রমণ কমানোর পাশপাশি ফুসফুসের নানা রোগ থেকে মানুষকে রক্ষা করতে। এ ছাড়া করোনাভাইরাস বাদেও মাস্ক পরলে অন্য ভাইরাস থেকেও মানুষ মুক্ত থাকবে। তাই লকডাউন না দিয়ে মানুষকে মাস্ক পরার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ