ভারতের রাজধানী দিল্লি থেকে প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে ঘোষিত সকল বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিধিনেষেধ তুলে নেওয়া হয়।
তবে সরকার সতর্ক করে বলেছে, বিধিনেষেধ তুলে নিলেও মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা, হাত ধোয়াসহ করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর দিল্লিতে গত বছরের ডিসেম্বরে করোনার সর্বশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এখন থেকে আর নাইট কারফিউ থাকবে না। আগামী ১ এপ্রিল থেকে অনলাইন ক্লাসও থাকছে না। রেস্তোরাঁ, প্রেক্ষাগৃহ, পানশালায় যাওয়ার বিষয়ে যেসব বিধিনিষেধ দেওয়া হয়েছিল তাও থাকবে না।
সূত্র: হিন্দুস্তান টাইমস











