spot_img
spot_img

পরমাণু বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

রুশ বার্তা সংস্থা স্পুতনিক এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতির পর পুতিন এ নির্দেশ জারি করেছেন।

ন্যাটোর বিবৃতিতে রাশিয়াকে দেখে নেয়ার হুমকি দেওয়া হয়েছে বলে ঐ খবরে দাবি করা হয়েছে। ন্যাটো বলেছে, উসকানি ছাড়াই ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে কঠিন মূল্য পরিশোধ করতে হবে।

মস্কোতে রুশ প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের সঙ্গে ব্রিফিংয়ে পুতিন বলেছেন, আমি সেনাবাহিনীর প্রতিরোধ ফোর্সগুলোকে বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি।

পুতিন আরও বলেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে অবন্ধুসুলভ পদক্ষেপের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, তারা ঐ সীমা অতিক্রম করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ