spot_img

বিজিবির নতুন ডিজির দায়িত্ব নিলেন মেজর জেনারেল সাকিল

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।

বুধবার (২ মার্চ) আনুষ্ঠানিকভাবে ডিজি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।

তবে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মাদ সাফিনুল ইসলামের কাছ হতে মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবিতে যোগদানের আগে তিনি সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর অ্যাডজুটান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মেজর জেনারেল সাকিল আহমেদ ১৯৮৮ সালের ২৪ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৮তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক কোরে কমিশন লাভ করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল সাকিল আহমেদ জিওসি ১৯ পদাতিক ডিভিশন, কমান্ডার ৯৯ কম্পোজিট ব্রিগেড এবং অধিনায়ক-১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ