spot_img
spot_img

পুতিনকে হত্যা করা হলে বিশ্বের জন্য মঙ্গল হবে: মার্কিন সিনেটর

আমেরিকার জ্যেষ্ঠ সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রত্যাশা— রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কেউ হত্যা করুক।

বৃহস্পতিবার (৪ মার্চ) ফক্স টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই প্রত্যাশার কথা বলেন।

এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর হামলার আক্ষেপ হিসেবে তিনি এমন মন্তব্য করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিভাবে শেষ হতে পারে সে সম্পর্কে বলতে গিয়ে লিন্ডসে গ্রাহাম বলেন, পুতিনকে হত্যা করতে হবে। তাকে সরিয়ে দিতে হবে। এই কাজটি (পুতিনকে হত্যা) করতে পারে একমাত্র রাশিয়ার জনগণ।

লিন্ডসে গ্রাহাম আরও বলেন, পুতিনকে হত্যা করা হলে সেটা হবে রাশিয়া সর্বোপরি বিশ্বের জন্য ভালো।

রোমান শাসক জুলিয়াস সিজার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ায় কি একজন ব্রুটাস নেই।

উল্লেখ্য, ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাস জুলিয়াস সিজারকে হত্যা করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ