spot_img
spot_img

হুথিদের সঙ্গে লড়াইয়ে ইয়েমেনের ৮ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে ইরান সমর্থিত হুথি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইয়েমেনের সরকারি বাহিনীর আট সেনা নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে তুর আল-বাহা সামরিক কমান্ড জানায়, লাহিজের আল-মাকাতিরাহ রণক্ষেত্রে সংঘর্ষের সময় এসব সেনা নিহত হন। তবে সংঘর্ষের কারণ বা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, হুথিদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালের শেষ দিকে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। দেশটির রাজধানীসহ বিস্তীর্ণ এলাকা বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ