রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখনই ইউক্রেনে সেনা আক্রমণ থামানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।
শুক্রবার (৪ মার্চ) জার্মান সরকারের একজন মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানান।
খবরে বলা হয়, দুজন ফোনে ঘণ্টাব্যাপী কথা বলেন। ঘণ্টাব্যাপী এ আলোচনায় দুই দেশের নেতারা শিগগিরই আবারও আলোচনা করার বিষয়ে সম্মত হয়েছেন।
এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেন, রাশিয়ার বাহিনী ইউক্রেনে সাধারণ লোকজনকে টার্গেট করে হামলা বাড়াচ্ছে।











