রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
শুক্রবার (৪ মার্চ) ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটো প্রধান এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্লাস্টার বোমার ব্যবহার দেখেছি এবং আমরা অন্যান্য ধরনের অস্ত্র ব্যবহারের কথাও জেনেছি, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।











