spot_img
spot_img

ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হাতে ইউক্রেনের পতন হলে গোটা ইউরোপের পতন হবে।

শুক্রবার (৪ মার্চ) রাতে জুম প্ল্যাটফর্মে ভাষণ দেন যা ইউরোপের বিভিন্ন শহরের জায়ান্ট স্ক্রিনে একযোগে প্রচারিত হয়। ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আবেগময়ী কথাবার্তা বলে ইউরোপীয় জনগণকে উদ্দীপ্ত করার চেষ্টা করেন।

জেলেনস্কি বলেন, আমরা যদি এ যুদ্ধে জয়লাভ করি তবে তা হবে গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি সার্বজনীন বিজয়। আর এতে আমাদের পতন হলে ইউরোপের কোন দেশ বাঁচতে পারবে না।

জেলেনস্কি আরও বলেন, যারা নিহত হয়েছে তারা আপনাদেরই মহাদেশ- ইউরোপকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছে।

তিনি বলেন, তার দেশের সেনারা যে আগ্রাসন প্রতিহত করছে তা ব্যর্থ হলে ওই আগ্রাসন থেকে ইউরোপের কেউ রক্ষা পাবে না।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ