spot_img
spot_img

ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিল রাশিয়া

মারিউপোল ও ভলনোভাখা নামের ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে রাশিয়া।

শনিবার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ঘোষণা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিউম্যান করিডোর’ হিসেবে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে একমত হয়েছে রাশিয়া।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ