ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বিভিন্ন দেশ থেকে ৬৬ হাজার ২২৪ জন ইউক্রেনীয় নাগরিক ফিরে এসেছেন।
শনিবার (৫ মার্চ) অনলাইনে একটি পোস্টে তিনি এ তথ্য জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এভাবে বিদেশ থেকে আমাদের মানুষেরা ফিরে আসছেন। তারা নিজেদের দেশকে রক্ষায় লড়াই করবেন। এই মানুষদের নিয়ে ১২টি লড়াইয়ের ব্রিগেড তৈরি হবে।
তিনি আরও বলেন, ইউক্রেনীয় জনগণ, আমরা অদৃশ্য!











