spot_img

খুব শিগগিরই এ সরকারের পতন হবে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের পতন অত্যাসন্ন। যথাযথভাবে কর্মসূচি দিলে ১৩ দিনের বেশি সময় লাগবে না এ সরকারের পতন ঘটাতে। সে সময় দ্বারপ্রান্তে।

তিনি বলেন, খুব শিগগিরই এ সরকারের পতন হবে।

শনিবার (৫ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘প্রফেসনাল মুভমেন্ট অব বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ