মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে। আগামী ১৭ এপ্রিলের মধ্যে সব মুক্তিযোদ্ধা পরিচয়পত্র ও সনদ পাবেন।
শনিবার (৫ মার্চ) মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে ৩০ হাজার অসহায় মুক্তিযোদ্ধাকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সকল স্মৃতি রক্ষা করা হবে। বধ্যভূমি সংরক্ষণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান মুজিব সরকারের আওতায় যুদ্ধ করতে চাননি। পাকিস্তানের সঙ্গে আঁতাত করে খুনি মোশতাকের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন।










