spot_img
spot_img

ইউক্রেন ছেড়েছে ১২ লাখ মানুষ: জাতিসংঘ

রাশিয়ার সেনা অভিযানের মাঝেই ১০ দিনে এখন পর্যন্ত অন্তত ১২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ জানায়, ১২ লাখ শরণার্থীর মধ্যে অর্ধেকই আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এছাড়া দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে এবং বাকিরা ইউরোপের অন্যান্য দেশে পাড়ি দিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, আরও অনেকে ইউক্রেনের অভ্যন্তরে এবং বাইরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন প্রয়োজন। সংকট চলমান থাকায় অন্তত ৪০ লাখ মানুষ ইউক্রেন থেকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ