রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে তৃতীয় দফা আলোচনা শুরু হচ্ছে আগামীকাল সোমবার।
এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান আগের দুই দফায় আলোচনায় অংশ নেওয়া এক ইউক্রেনীয়ান। তবে এই ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ১ মার্চ দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়।











