spot_img
spot_img

ইউক্রেনের ‘রাষ্ট্র হিসেবে টিকে থাকার অধিকার’ প্রশ্নবিদ্ধ হবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে প্রকারান্তরে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পশ্চিমা দেশগুলো।

শনিবার (৫ মার্চ) রুশ প্রেসিডেন্টের একটি বক্তব্য প্রকাশ করেছে বার্তা সংস্থা স্পুৎনিক। সেখানে পুতিন বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্বশাসিত দোনবাস অঞ্চলে দেশটির সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীদের সংঘর্ষ বন্ধ করে সেখানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রুশ ফেডারেশন বহু চেষ্টা চালিয়েছে।

পুতিন আরও বলেন, দোনবাসের রুশভাষী নাগরিকদের সেখানে স্বাধীনভাবে বসবাস করার এবং রুশ ভাষায় কথা বলার অধিকার ছিল কিন্তু কিয়েভ তাদেরকে তা করতে দেয়নি।

তিনি বলেন, দোনবাসের জনগণ ‘রাস্তার কুকুর’ নয়। গত আট বছরে সেখানকার ১৩ থেকে ১৪ হাজার মানুষকে ইউক্রেনের সেনাবাহিনী হত্যা করেছে অথচ পশ্চিমা দেশগুলো এ বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছে। কাজেই চলমান সামরিক অভিযান চালানো ছাড়া মস্কোর সামনে অন্য কোনো অপশন খোলা রাখেনি পাশ্চাত্য।

তিনি আরও বলেন, কিয়েভের বর্তমান নেতাকে একথা বুঝতে হবে যে, তারা যদি বর্তমান ধারায় তাদের কর্মকাণ্ড চালিয়ে যায় তাহলে ইউক্রেনের ‘রাষ্ট্র হিসেবে টিকে থাকার অধিকার’ প্রশ্নবিদ্ধ হবে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ