spot_img

বিহারি ক্যাম্পগুলো ঢাকার বাইরে স্থানান্তর হবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশে আটকে পড়া বিহারি মোহাজিরদের জীবন মান উন্নয়নে তাদেরকে ঢাকার পাশে নতুন এলাকায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ আরো কয়েকটি এলাকায় ছড়িয়ে আছে অবাঙালি বিহারি মোহাজিরদের কলোনি। দীর্ঘদিন ধরেই তাদের এ আবাসন ব্যবস্থা নিয়ে চলছে নানা বিতর্ক।

আবাসনের অসুবিধা, নিরাপত্তা ঝুঁকি ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকার বিহারি ক্যাম্পগুলো ঢাকার আশপাশে সুবিধাজনক স্থানে এগুলো স্থানান্তর করা হবে। এজন্য প্রাথমিকভাবে গাজীপুর ও কেরানীগঞ্জের দুটি স্থান চিহ্নিত করা হয়েছে। তবে তা চূড়ান্ত করা হয়নি। ঢাকার ৪৫টি বিহারি ক্যাম্পে প্রায় ৬ লাখ লোক বসবাস করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ